শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

এমপি আনার হত্যা,সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২ আসামিকে নেওয়া হলো ঢাকায়

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি মো. মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজীকে বহনকারী হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে পূর্বাচলের ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণ করে ওই আসামিদের বহনকারী হেলিকপ্টারটি।

এর আগে বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ডিবির আভিযানিক দল।

বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশের একাধিক দল।

অন্যদিকে এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঝিনাইদহ শহরের দুটি পুকুরে এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

দুপুর পৌনে ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়।

জানা গেছে, অভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপীলিকা মার্কেটের পেছনের মার্কেটে ও স্টেডিয়ামের পিছনের পুকুরে পৃথক অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার বাবু আদালতের জবানবন্দিতে জানান, আলামত নষ্ট করতে শহরের ওই পুকুর দুটিতে তিনটি মোবাইল ফেলে দেন তিনি।

পরে মঙ্গলবার মোবাইল উদ্ধারের উদ্দেশ্যে বাবুকে ঢাকা থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয় এবং বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বাবুকে নিয়ে ডিবির প্রতিনিধি দল ও ঝিনাইদহ পুলিশের একটি দল ওই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

এর আগে ঝিনাইদহে আসেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। ডিবিপ্রধান পুকুর দুটি পরিদর্শন করেন এবং মোবাইল উদ্ধারের সময় নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions