শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

আসছে সাইক্লোনের ‘দোল রাঙ্গামাট্টে’

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

লিটন শীল:- ‘দোল রাঙ্গামাট্টে’ বা সুন্দর রাঙ্গামাটি শিরোনামের নতুন এক গান নিয়ে আসছে রাঙ্গামাটির অন্যতম ব্যান্ডদল সাইক্লোন। গানটি বাংলা ও চাকমা ভাষায় সংমিশ্রণে ব্যান্ডের মূল ভোকালিস্ট জিকো নিজেই রচনা করেছেন ও সুর দিয়েছেন। জুলাই মাসে ইউটিউব চ্যানেল ও ‘সাইক্লোন’র নিজস্ব ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলে জানিয়েছেন জিকো ।
এরই মধ্যে ‘দোল রাঙামাট্টে’ গানটির ৩৯ সেকেন্ডের একটি ট্রেলার ফেসবুক পেজে প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। এখন পরিপূর্ণ গানটি দেখার অপেক্ষায় আছে দর্শক-শ্রোতারা।
গান প্রসঙ্গে জিকো মারমা বলেন, ২০২০ সালে জি সিরিজের ব্যানারে তার প্রথম মৌলিক ‘রূপসী’ গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। খুব কম সময়ে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ছড়িয়ে যায়। সবমিলিয়ে গানটি এ পর্যন্ত ৯৬.৭৯৫ হাজার বার মানুষ দেখেছে। প্রতিনিয়ত বাড়ছে এর ভিউ। তাদের এই ভালোবাসায় আমরা অভিভূত। একটি কাজ যখন মানুষের কাছে পৌঁছায় এবং তাদের পছন্দের তালিকায় যুক্ত হয় সেই অনুভূতি ব্যক্ত করা যায় না। এটি নতুন কাজের অনুপ্রেরণা যোগায়।
নতুন গান প্রসঙ্গে জিকো বলেন, ‘দোল রাঙ্গামাট্টে’ সাইক্লোনের দ্বিতীয় মৌলিক গান। এই গানটি বাংলা এবং চাকমা এই দুই ভাষার সংমিশ্রণে করা। গানটিতে রাঙ্গামাটির প্রকৃতিক সৌন্দর্য্য গুলোকে তুলে ধরা হয়েছে। যারা নদী ও সবুজ পাহাড় ঘেরা রাঙ্গামাটিকে ভালোবাসেন আশা করছি তাদের এই গানটি অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস ‘রুপসী’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।
জিকো আরো বলেন, ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘সাইক্লোন”। আগামীতে আরো নতুন নতুন গান দর্শক-শ্রোতাদের উপহার দেবো এই আশা রাখছি। বর্তমানে সাইক্লোনের সদস্য হিসেবে আছেন জিকো মারমা, কনক দাশ শুভ, বনি আসাম , অন্তর ত্রিপুরা এবং সৌখিন দেওয়ান ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions