শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

রাঙ্গামাটির কাউখালীতে পৃথক অভিযানে আটক ৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে পেশাদার দুই সন্ত্রাসী ও এক মাদক কারবারীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ আজাদ (২৭) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে মোঃ (সোলেমান ২৭)।

আটককৃত দুইজনই চট্টগ্রাম সহ বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামী ও পেশাদার চুরি ডাকাতি গ্রæপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে দাবি করেছে পুলিশ।

অপরদিকে বেতবুনিয়া রাবারবাগান ফরেনার চেকপোস্টে এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ লিটার চোলাই মদ সহ জুয়েল নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত জুয়েল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শিয়ালাহাওর এলকার মানিক মিয়ার ছেলে।

কাউখালী থানা অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানান, মোঃ আজাদ ও মোঃ সোলেমান পেশাদার সন্ত্রাসী। বেতবুনিয়াতে একটি সিএনজি চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃত দুজনের বিরদ্ধে বিভিন্ন থানাতে অস্ত্র মামলা, চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে।

আটককৃতদের মঙ্গলবার সকালে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে। মদ সহ আটক জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions