শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

বান্দরবানের মালবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি সড়কের জীবননগরে মালবাহী একটি ট্রাক ২ হাজার ফুট গভীর খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে থানচি উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি উপজেলা সদরে বিজিবি পরিচালিত সীমান্ত অবকাশ রিসোর্টের বিভিন্ন উন্নয়ন কাজের টাইস স্থাপন করার জন্য মালামাল নিয়ে শুক্রবার সন্ধ্যা ৫টায় গাড়ি চালকসহ মোট ৫ জন বান্দরবান সদর থেকে থানচির উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রাকটি থানচি সড়কের জীবন নগর এলাকায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়।

উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইসমাইল জানান, ট্রাকটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে হতাহতদের উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। গুরুতর আহতদের সাথে কথা বলা যাচ্ছে না। তাই এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions