শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বিয়ের গাড়ি খালে, নিহত ১০

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বরগুনার আমতলী উপজেলায় ব্রিজ ভেঙে বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়। তখন সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, কিছু যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হওয়ার সময় মাইক্রোবাস ও অটোরিকশাসহ সেতুটি ভেঙে খালে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস। তাদের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions