শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে নোয়াখালী এবং ফেনী থেকে দুই আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের পৃথক অভিযানে নোয়াখালী ও ফেনী থেকে পরোয়ানাভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টায় আসামিদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে কাপ্তাই থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ সাং সাফরাশিরহাট থেকে আসামি হানিফকে (৫০) গ্রেফতার করে। আসামি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহাং এর ছেলে।

একইদিন রাত ১১টায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা থেকে কাপ্তাই থানার জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. জাকির হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই প্রজেক্ট এলাকার -মৃত আবুল বাশার এর ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, কাপ্তাই থানার একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী ও ফেনী থেকে আসামিদের গ্রেপ্তার করে। শুক্রবার তাদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions