শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বজ্রাঘাতে নিখোঁজ আক্কাসের হদিস ৫ দিনেও মেলেনি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে গত শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় ইঞ্জিন চালিত ট্রলার বোটে বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত এবং একজন নিখোঁজ হয়। এঘটনায় নিখোঁজ হওয়া বোট চালক আক্কাস আলী বজ্রপাতে কাপ্তাই লেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার আজ চার দিন হয়েগেলেও এখনো পাওয়া যায়নি।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও পরিবারের লোকজন জানায়, ঘটনার পরের দিন রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় রাঙ্গামাটি চলে যায়। এর পরে আজ দুদিন হয়ে গেলেও আর কেউ খোঁজ নেয়নি। বর্তমানে স্থানীয় লোকজন এবং পরিবারের সহযোগীতায় নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ হতে প্রশাসনিক ভাবে সহযোগীতার পাওয়ার দাবী করছেন তারা।

লংগদু ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, লংগদু স্টেশনে ডুবুরি দল না থাকায়, নিখোঁজ ব্যাক্তির পরিবারকে রাঙ্গামাটিতে যোগাযোগ করে ডুবুরি দল নিয়ে আসার জন্য বলা হয়।

স্থানীয় লোকজন ফায়ারসার্ভিসের এমন কার্যক্রমে ক্ষোপ প্রকাশ করে বলেন, লংগদু উপজেলার মানুষ পানি এবং স্থলে বসবাস করে এখানে ফায়ারসার্ভিসে ডুবুরি দল থাকবেনা এটা মানা যায়না। এর আগেও বেশ কয়েকটি ঘটনায় সাধারণ মানুষই নিখোঁজ ব্যাক্তিরদের খোঁজে বের করে। তখনো তারা একই কথা বলে গেছেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনার দিন থেকে লংগদু থানা পুলিশ তৎপর রয়েছে। এবিষয়ে ফায়ারসার্ভিস কে জানানো হয়েছিলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions