শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২১০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাজিব শেখ নামে (২৫) নামে এক পর্যটক নিহত ও ১৫ জন আহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় সাজেক থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব শেখ নামে এক পর্যটক নিহত হয়। সে চট্টগ্রামের জোরারগঞ্জের শাহ আলমের ছেলে।

অপরদিকে জেলার গুইমারার হাতিমারা এলাকায় শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুইমারার হাতিমুড়া এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস গাছে ধাক্কা দিলে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পুলিশ, উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিস সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions