শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

চামড়া বিক্রিতে মৌসুমি ব্যবসায়ীদের কপালে ভাঁজ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোরবানির ঈদে রপ্তানিযোগ্য চামড়ার ৫০ শতাংশ সংগ্রহ হয় মৌসুমি ব্যবসায়িদের মাধ্যমে। সোমবার (১৭ জুন) দুপুর গড়াতেই চট্টগ্রামে শুরু হয়েছে কোরবানির জবাই করা পশুর চামড়া সংগ্রহ।

পশুর চামড়া সংগ্রহের পর বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আশানুরুপ দাম না পেয়ে লোকসানে তাঁরা হতাশ।

আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, কোরবানি পশুর চামড়া আগামী তিন দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করলেও আড়তদাররা ২৫ টাকার বেশি দাম দিতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবারও চামড়া ব্যবসায় আড়তদারদের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

মৌসুমি এক চামড়া ব্যবসায়ী বলেন, লাভের আশায় পাড়া-মহল্লায় কোরবানির পশুর চামড়া ক্রয় করেছি। কিন্তু বাজারে বিক্রি করতে এসে দেখি লাভ তো দূরের কথা, চামড়া নিয়ে আসতে যে ভাড়া লাগল এরপর আমার সারাদিনের আর কোনো কিছুই রইল না।

আরেক ব্যবসায়ী বলেন, সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও আড়তদাররা তা শুনে না বলে অভিযোগ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions