শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৮৫ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। শুক্রবার (১৪ জুন) আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, সুপার এইটে যাওয়ার সুযোগ থাকল না বাবর আজ়মদের। গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা।

আমেরিকা এবং ভারতের কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছিল গত বারের রানার্সআপরা। প্রতিযোগিতার সুপার এইটে পাকিস্তানকে পৌঁছতে হলে তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত। একই সঙ্গে শুক্রবার আইরিশদের কাছে হারতে হত আমেরিকাকেও। সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হত ৪। নেট রান রেটে আমেরিকাকে টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত পাকিস্তানের।

বৃষ্টি এবং মাঠ ভিজে থাকায় শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়ারেরা। ফলে ৫ পয়েন্ট হয়ে গেল আমেরিকার। পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় নিশ্চিত হয়ে গেল গ্রুপের একটি ম্যাচ বাকি থাকতেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions