শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

এক কোটি টাকা খরচ করে শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাড়িচাপায় মৃত্যু হয়েছিল ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। প্রাথমিকভাবে তার ওই মৃত্যুকে সড়ক দুর্ঘটনা বলেই মনে হয়েছিল সবার। কিন্তু শেষে বেরিয়ে এলো ঘটনার পেছনের আরেক ঘটনা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটা আসলে দুর্ঘটনা নয়; পুরোপুরি পরিকল্পিত হত্যা।

পুলিশ জানায়— শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারের ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে এক কোটি টাকা দিয়েছিলেন পুত্রবধূ অর্চনা মণীশ পুত্তেওয়ার। বার্তা সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা।

জানা গেছে, শ্বশুরকে খুন করাতে ভাড়াটে খুনি ব্যবহার করেন অর্চনা। খুনিকে দিয়েছিলেন একটি পুরনো গাড়িও। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরষোত্তম। সেখান থেকে ফিরছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছনে থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বৃদ্ধের।

সেই ঘটনাকে দুর্ঘটনা হিসাবেই প্রাথমিক ভাবে মামলা হয়েছিল। কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক মনে হয় পুলিশের চোখে। তার পর থেকে অর্চনার ওপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ। এরপরই বেড়িয়ে আসে থলের বেড়াল। আর আলোচিত এই ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions