শিরোনাম
যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব

রাঙ্গামাটিতে ভয়াবল পাহাড় ধসের ৭ বছর,এদিনে মাটি চাপায় মারা যায় ৫ সেনাসহ ১২০ জন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে মাটি চাপায ১২০ জনের প্রাণহানীর ঘটনার ৭ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ১৩ জুন রাতে টানা তিনদিনের ভারী বৃষ্টি আর বজ্রপাতে রাঙ্গামাটিতে ঘটে যায় স্মরণকালের ভয়াল পাহাড় ধসের ঘটনা। পাহাড় ধসে মাটি চাপা পড়ে রাঙ্গামাটি শহরে ৫ সেনা সদস্যসহ নারী পুরুষ ও শিশু মিলে পুরো জেলায় ১২০ জনের প্রাণহানী ঘটেছিল।ক্ষতিগ্রস্ত হয়েছিল শত শত ঘরবাড়ি। ভেঙ্গে পড়েছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।ধসে পড়েছিল বড় বড় পাহাড়।
রাঙ্গামাটি -চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান এলাকায় ১০০ মিটার রাস্তা ধসে গিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। টানা ৯ দিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সারাদেশের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ । সেনাবাহিনীর সহায়তায় নতুন সড়ক নির্মানের ৯ দিন পর রাঙ্গামাটি -চট্টগ্রাম মহাসড়ক পুনরায চালু হয়।
বছর ঘুরে দিনটি ফিরে এলে রাঙ্গামাটিবাসীর মনে দেখা দেয় আতঙ্কের সেই ভয়াল স্মৃতি। পাহাড় ধসের ব্যাপক প্রাণহানীর ঘটনার সাত বছর পরও আসন্ন বর্ষা মৌসুমে ভারীবৃষ্টিপাত হলে আবারো পাহাড় ধসে প্রাণহানীর সে আশংকা ভাবাচ্ছে সকলকে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions