শিরোনাম
উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে এগিয়ে আসার আহ্বান শি জিনপিংয়ের

রাঙ্গামাটির কাপ্তাই ও রাজস্থলীর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে কাপ্তাই উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন শপথ নেন। এছাড়া একইদিন রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং শপথ নেন।
এই বিষয়ে আরও
শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কুমার রুদ্র সহ বি়ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions