শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

বান্দরবানে কেএনএফের আরও ৪ ‘বমকে’ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে কেএনএফের আরও চার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১০ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৯ জুন) বিকেলে রুমা সদরের পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রুমা উপজেলার বাসিন্দা ময়থাং বম (৩৮), জৌথান বম, থমাস এডিসন বম এবং লাল রনইহ সাং বম।

পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়ায় কেএনএফ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় কেএনএফের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় পাঠিয়ে সোমবার দুপুরে সেখান থেকে কঠোর পাহারায় আদালতে তোলা হয়।

পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এরপর থেকে পাহাড়ে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। চলমান এই অভিযানে এখন পর্যন্ত কেএনএফের মোট ৯৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions