শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

খাগড়াছড়িতে বিদেশি মদসহ তিন মাদক পাচারকারী আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৪৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক পাচারকারী আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ডিবি পুলিশ খাগড়াছড়ি শহরের মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল অর্থের বিদেশি মদসহ তাদের আটক করে। এ সময় পাচার কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, মো. জামাল হোসেন (৪২), মো. আবু সিদ্দিক (৩৫) ও মো. মোবারক হোসেন। তারা সকলেই জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা।

শনিবার (৮ জুন) সকালে এক প্রেস ব্রিফিং-এ খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ পানছড়ি থেকে খাগড়াছড়িগামী একটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে। পরে ট্রাক্টরটি তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবর্তি ৪টি কার্টুনে রক্ষিত ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদর পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions