শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

খাগড়াছড়িতে তিন বছরেও লাইফ পেল না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে চিকিৎসক–নার্সসহ অন্যান্য জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ২০২১ সালে ভারত সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি প্রদানের পর থেকে পড়ে রয়েছে সদর হাসপাতালে। তিন বছরে একদিনের জন্যও সচল হয়নি উপহারের অ্যাম্বুলেন্সটি। দেশের অন্যান্য হাসপাতালের মতো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আইসিইউ সুবিধা সম্বলিত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি উপহার দেয় ভারত সরকার। তিন বছরের বেশি সময় অ্যাম্বুলেন্সটি প্রদানের পর হাসপাতাল প্রাঙ্গণে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। সরেজমিনে দেখা যায়, জেলা সদর হাসপাতালের পেছনে অযত্নে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। ইতোমধ্যে গাড়িটির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। সেটি আর সচল করা যাবে কিনা তাও জানে না কর্তৃপক্ষ। খাগড়াছড়ির কোনো হাসপাতালে নেই আইসিইউ সম্বলিত স্বাস্থ্য সেবা। মুমূর্ষু রোগীদের চট্টগ্রাম ও ঢাকা নিয়ে যেতে অনেক সময় ঝুঁকি নিতে হয় স্বজনদের। দ্রুত চিকিৎসক, নার্স ও চালক সংকট নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান নাগরিক সমাজ।

সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা স্বাস্থ্য কমিটির আহ্বায়ক জহুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে এতো মূল্যবান এবং প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সটি কোনো কাজে আসছে না। এটি চালু করা গেলে সাধারণ মানুষ সেবা পেত। আইসিইউ সুবিধা পেলে অনেক অসুস্থ রোগী সেবা পাবে।

কাঙ্ক্ষিত সেবা চালু করতে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রাংশ ছাড়া সম্ভব নয় বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপন বাপ্পী জানান, ২০২১ সালে অ্যাম্বুলেন্সটি আনার পর থেকে কোনো রোগীকে আনা নেওয়া করা সম্ভব হয়নি। সবচেয় বড় কথা আইসিইউ অ্যাম্বুলেন্স চালানোর দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন। আইসিইউ চালানোর মতো কেউ নাই। এজন্য আমরা এটি কাজে লাগাতে পারিনি। অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions