শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

বিয়ের এক বছর না হতেই ভেঙে গেল অভিনেত্রীর সংসার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩২৩ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ভেঙে গেছে ভারতের দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌরের সংসার। বিয়ের এক বছরের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলজিৎ ও তার স্বামী নিখিল প্যাটেল। ইতোমধ্যে নিজেদের আলাদা হওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। চলতি বছরের জানুয়ারিতেই নাকি ছেলে জয়দনকে সঙ্গে করে কেনিয়া থেকে ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলজিৎ। আর এ কারণেই বিচ্ছেদ হয়েছে তাদের।

নিখিল প্যাটেল বলেন, আমরা দু’জনই উপলব্ধি করতে পেরেছি যে, আমাদের পারিবারিক বন্ধন শক্ত হয়নি, ঠিক যতটা আমরা আশা করেছিলাম। এদিকে কেনিয়ায় স্থায়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়েছিল দিলজিতের জন্য। গত বছরের মার্চে মুম্বাইয়ে ভারতীয় রীতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের শুধু সাংস্কৃতিক গুরুত্ব ছিল, আইনিভাবে নয়। কারণ, অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল যে দিলজিৎ কেনিয়াতে চলে যাওয়ার আগে তার পরিবারকে আশ্বস্ত করা। কিন্তু আমাদের চেষ্টার পরও কেনিয়ার লাইফস্টাইলে নিজেকে মানিয়ে নেয়া চ্যালেঞ্জের হয়ে পড়ে দিলজিতের। আবার ক্যারিয়ার ও ভারতীয় জীবনকে ভীষণ অনুভব করছিল সে। ফলে পারিবারিক জীবন ক্রমশ জটিল হয়ে উঠছিল।

তিনি আরও বলেন, দিলজিৎ আমাকে জানিয়েছেন, প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার জন্য শুধু কেনিয়াতে যেতে পারেন। এছাড়া সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। দিলজিতের সব জিনিসপত্র আমি গুছিয়ে নিরাপদে রেখেছি। আমি মনে করি তার ভারত ফেরত যাওয়া আমাদের সম্পর্কে বিচ্ছেদের চিহ্ন। আর সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্টগুলো বিভ্রান্ত করছে আমার চারপাশের মানুষদের।

এছাড়াও নিখিল জানান, দিলজিৎ তার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছ বলে ভুল ব্যাখ্যা ছড়ানোর চেষ্টা করছেন। এতে তার পরিবার, বন্ধু-বান্ধব হয়রানি হচ্ছে। দিলজিৎ এসব বন্ধ করবেন বলেও আশা রাখেন তার স্বামী।

এদিকে বিচ্ছেদ নিয়ে দিলজিতের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানতে চেয়েছেন, বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে নেটিজেনদের ভাবনা কী? এ জন্য কাকে দোষারোপ করা যায়? দ্য গার্ল, দ্য হাজব্যান্ড ও দ্য ওয়াইফ, তিনটি থেকে যেকোনো একটিকে বেছে নিতে বলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৯ সালে অভিনেতা শালিন ভানতের সঙ্গে প্রথম বিয়ে হয় অভিনেত্রী দিলজিতের। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু দাম্পত্যজীবনের মাত্র ছয় বছর পর, অর্থাৎ ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। আর পরবর্তীতে নিখিল প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে চলতি বছরের শুরু থেকে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় নিখিল-দিলজিতকে নিয়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions