শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মারমা মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৫৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা দুবৃৃত্তের গুলিতে আহত হয়ে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার রাতে ১১:৪৮ মিনিটে চট্টগ্রামে মারা গেছেন ।
বিলাইছড়ি পূন নিবাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরত্তোম তনচংগ্যা রাতে এ তথ্য জানিয়েছেন ।
গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নিবাচনের দিন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা রাতের আঁধারে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হন। বড়থলী পাড়ার একটি বাড়িতে তিনি রাতের খাবার খাচ্ছিলেন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বুধবার (২২মে) ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তার মধ্যে হাতে ও পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে বান্দরবানের রুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ৩০ মে রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions