শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

বান্দরবানের তিন উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে- সিভিল সার্জন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৬০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচিসহ তিন উপজেলার পরিস্থিতি খারাপের কারণে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও চেষ্টা চালাচ্ছি নানা সমস্যা প্রতিকূলতা পার করে কীভাবে মাঠ পর্যায়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যায়। তবে আমরা আশাবাদী এই চ্যালেঞ্জিং অতিক্রম করে সেসব শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনতে সক্ষম হবো।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা জানান সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

সিভিল সার্জন জানান, বান্দরবানের ৭টি উপজেলায় জনসংখ্যা রয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৮৮ জন। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সে ১০ হাজার ৩৮০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ৬৫ হাজার ৭২১ জনসহ সর্বমোট ৭৬ হাজার শিশুদেরকে লক্ষ্যে করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি ।

সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হ্লাশৈচিং মারমা সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions