শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

রাঙ্গামাটির রাজস্থলীতে পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ২

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (২৯ মে) রাত ১২ দিকে বিলাইছড়ি-শুক্কুরছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে মো. নবী হোসেন (২৮)।

আহতরা হলেন- মোহাম্মদ কালামিয়া (৪০) অপরজন একই গ্রামের মোহাম্মদ ইয়াসিন।

স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপটিতে থাকা নবী হোসেন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নবী হোসেন নামে এক যুবক মারা গেছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্ব-রত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনা কবলিত তিনজন রোগী আনা হলে ১ জনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions