শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ি ঢলে ভেঙে গেল কাপ্তাই নারানগিরি বাঁশের সাঁকো

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৭২ দেখা হয়েছে

কাপ্তাই:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি পানিতে ভেসে গেছে।

সাঁকোটি ৭০ ফুট লম্বা। সোমবার (২৭ মে) দিবাগত রাত ৩টায় অতি বর্ষণের ফলে সৃষ্ট নারানগিরি খালে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই সাঁকোটি ভেঙে যায় বলে জানান স্থানীয় অধিবাসী মোহাম্মদ রাশেদ।

সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১ শত পরিবারের মানুষ একরকম ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

স্থানীয় ১নং পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া, ওসমান আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান, সোমবার গভীর রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাঁকোটি ভেঙে যায়।

এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবী লোকজন ঘর হতে বের হতে পারছে না। আমরা সরকারের কাছে বারবার আবেদন করার পরও এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি।

২নং রাইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর জানান, প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সেই সময় গ্রামবাসীরা সহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল।

কিন্তু অদ্যাবদি এই খালের উপর স্থায়ী কোন সেতু নির্মাণ করা হয়নি। আমরা এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।

যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শীঘ্রই এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions