শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধশতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৮৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ঘূর্ণিঝড় রেমালের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ঘটনায় মেরুং ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক পরিবার প্লাবিতসহ দুটি আশ্রয়কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে বেশ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার প্লাবিত হয়। প্লাবিত পরিবারের মধ্যে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩৮ পরিবার এবং আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১০ পরিবার আশ্রয় নেয়।

এব্যাপারে উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী জানান, বন্যায় প্লাবিতরা অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১০ পরিবার এবং ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩৮ পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া পরিবারের সংখ্যা বাড়ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions