শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে পানিবন্দী দুই শতাধিক পরিবার, নিহত ১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৭৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাগড়াছড়িতে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২১) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।

প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহরের মিলনপুর, সবজি বাজার, সবুজবাগ, মুসলিম পাড়া ও কমল-ছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এদিকে সোমবার রাতে আলুটিলার খাসরাং-এর সামনে রাস্তার উপর বিদ্যুতের খুঁটিস ভেঙ্গে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী মো. রাসেল হোসেন নিহত ও অপর কর্মী জাহিদুল ইসলাম আহত হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন জানান, রাস্তার উপর পড়া গাছসহ বৈদ্যুতিক খুঁটি সরাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার সকালে আলুটিলা এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। খাগড়াছড়িতে রেমালের প্রভাবে পাহাড় ধসসহ ঝুঁকি এড়াতে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions