শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের উপমন্ত্রী মর্যাদা দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের উপমন্ত্রী মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে ব্যক্তিবিশেষের পরিবর্তে চেয়ারম্যান পদটিকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানদের সুনির্দিষ্ট কোনো পদমর্যাদা নেই। সরকার ইচ্ছাধীনভাবে পরিষদের চেয়ারম্যানদের ব্যক্তিবিশেষকে উপমন্ত্রীর পদমর্যাদা দিয়ে থাকেন। এ ক্ষেত্রে কমিটি ব্যক্তিবিশেষকে না দিয়ে পদটিকে উপমন্ত্রীর পদ মর্যাদা দিতে বলেছে বলেছে।

বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে যোগ্যতা শিথিল করে তিন পার্বত্য জেলার স্থায়ী নাগরিকদের মধ্য থেকে নিয়োগ প্রদান এবং স্কুল, কলেজ নির্মাণের পাশাপাশি ছাত্র–ছাত্রীদের আবাসিক হলের ব্যবস্থা রাখার জন্য সুপারিশ করে সংসদীয় কমিটি। বৈঠকে তিন পার্বত্য জেলায় মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজকে ব্যবহার উপযোগী এবং ৩৪১টি কমিউনিটি ক্লিনিক সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পঙ্কজ নাথ, আবদুল মোতালেব, মঈন উদ্দিন ও জ্বরতী তঞ্চঙ্গ্যা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions