শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৪৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকায় ২৯টিসহ ১০ উপজেলায় সর্বমোট ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৬ মে) জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এসময় বৈঠকে দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সাথে সাথে আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়।

বৈঠকে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা, জেলা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. দীদারুল আলমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions