শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

কক্সবাজারে সৈকতে ভেসে এলো তরুণীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫১৫ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) রাত ৯টার দিকে মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে এক শিশু। পরে সে বিষয়টি সবাইকে জানায়। এ সময় স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার কপালের ডান পাশে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেলেও তা অনেক আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions