শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ’কে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ এপিবিএন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিং করে এ সব বিষয় নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃত আসামি হলেন- উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫১ ব্লকের মোদাছেরের ছেলে আব্দুলাহ (৩২)। তার বিরুদ্ধে উখিয়া- টেকনাফ থানায় ৮টি হত্যা মামলা রয়েছে।

আটক আসামির দেওয়া তথ্য মতে ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান গান, মাঝারি সাইজের ২টি ওয়ান শুটারগান, রাইফেলের গুলি ২০ রাউন্ড গুলি, ২টি পিস্তলের গুলি, ১টি শর্ট গানের কার্তুজ, ২০ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার হয়।

আরেফিন জুয়েল বলেন, বৃহস্পতিবার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি শেড থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ এই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions