শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি;- খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বুধবার (২২ মে) জেলার চাকমা, মারমা ও বড়–য়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন।

জেলার প্রতিটি বৌদ্ধ বিহার ও মন্দিরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান করা হয়।

জেলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়।

মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান লাভের কারণে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions