শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪৯৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ৪নং বড়তলী ইউনিয়নের চেয়ারম্যান আতুমং মারমা (৫১)’কে গুলি করে পালিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় বড়থলী পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান বড়থলী পাড়ার একটি বাড়িতে ভাত খাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বুধবার (২২ মে) সকাল ৬ টায় রুমা সদর হাসপাতালে আনা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল জানান রোগীর গায়ে দুটি গুলি লেগেছে।

তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি আটকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আহত আতুমং মারমা জানান, তাঁর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা (৫০) তাঁকে গুলি করেছে। তবে কোন কারণে কেন গুলি করেছিল তা জানাইতে পারেননি তিনি।

রাঙ্গামাটি জেলার এএসপি মো. আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে তদন্ত করার পর এ ঘটনা কেন ঘটিয়েছে জানা যাবে।

এই ঘটনার পর বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও বড়থলী ইউনিয়নের মেম্বার ওয়াইবা ত্রিপুরা মোবাইলে পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions