শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা ফের স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আবারও স্থগিত করা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।

মঙ্গলবার (২১ মে) জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সই করা এক নোটিসে অনিবার্যকারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগেও ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর একই নিয়োগের লিখিত পরীক্ষার আগের দিন একই কথা উল্লেখ করে পরীক্ষা স্থগিত জেলা পরিষদ।

কয়েক দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও লিখিত পরীক্ষা নিতে পারেনি পাহাড়ের ক্ষমতাধর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পার্বত্য জেলা পরিষদ। কয়েক দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দুই দফায় পরীক্ষা স্থগিত নিয়ে এরই মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছে জেলা পরিষদ।

মঙ্গলবারের নোটিশে জেলা পরিষদ চেয়ারম্যান জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী ২৪ মে ২০২৪ তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

উক্ত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তীতে যথাযথ সময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান চেয়ারম্যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions