শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

বান্দরবানে ২ কোটি টাকার আফিমসহ নারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩২৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার অফিমসহ মে প্রু চিং (৪৫) নামে এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ মে) বিকেলে র‌্যাব-১৫ এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মে প্রু চিং বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বান্দরবান সদর উপজেলার মধ্যম পাড়া এলাকায় একজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে খবর পেয়ে সেখানে র‌্যাব অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে আটক করা হয়। পরে নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার নারী একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি বান্দরবানের পাহাড়ি মাদক সিন্ডিকেটের সঙ্গে সার্বিক সমন্বয় করে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ক্ষেত্র বিশেষ পার্শ্ববর্তী দেশ থেকে আফিম নিয়ে আসতেন। অতঃপর অবৈধ পথে পাচারকৃত মাদক নিজের হেফাজতে মজুদসহ দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখত। পরে বান্দরবানসহ পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামে এবং চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত মাদক কারবারি এজেন্টদের নিকট পাচার করতেন তিনি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান র‌্যাব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions