শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটিতে দুই কর্মী-সমর্থককে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ’র আধাবেলা অবরোধ চলছে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত শনিবার রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে আজ রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ব ও নৌপথ অবরোধ কর্মসূচী পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)।

অবরোধের সমর্থনে সকাল ৬ টা থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম,খাহড়াছড়ি,বান্দরবান ও উপজেলাগুলোর সাথে সড়কযোগাযোগ বন্ধ আছে। জেলার সাজেক,নানিয়ারচর,ঘিলাছড়ি,বুড়িঘাটসহ বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত শনিবার রাঙ্গামাটির লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দকুধারিদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা এবং সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমাকে অপসারণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে জেএসএস হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটি ইউপিডিএফ এর আভ্যন্তরীন বিরোধের কারণে হতে পারে বলে দাবি করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions