শিরোনাম
যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ আহত ৬

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৩১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মে) বিকালে দিকে উপজেলার ১নং ওয়ার্ডে গাজিনগর জুম্মাপাড়ায় ইকবাল হো‌সে‌নের খামার বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই পরিবারের রাবেয়া বেগম (৩০), সরাফত আলী (৩২), মো. আনিছ (৩৫) ও সরবানু (৫০), তা‌দের নিকট আত্মীয় মোস্তফা (৩৫) এবং লোকমান হোসেন (৫০)।

এদের মধ্যে আ‌নিছ ও মোস্তাফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।

প্রত‌্যক্ষদর্শী ইকবাল হো‌সে‌নের স্ত্রী ম‌রিয়ম বেগম জানান, বিকালের দিকে গুঁড়িগুঁড়ি বৃ‌ষ্টিতে খামার বা‌ড়ি‌তে টি‌নের ছাপরা ঘ‌রে সবাই ব‌সে‌ছিল। ম‌রিয়ম বেগম বৃ‌ষ্টি থে‌কে বাচ‌তে খামা‌রের অদূরে এক‌টি গা‌ছে নি‌চে ব‌সে‌ছিল। হঠাৎ বাহিরে বিকট শব্দে বজ্রপাত ঘটলে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে বজ্রপাতের অংশ ডুকে পড়ে এ‌তে একই পরিবারের ৪ জনসহ আরো ২ জন নিকট আত্মীয় আহত হয়। এসময় খামার বা‌ড়ির আঙ্গিনায় থাকা ২‌টি ছাগল মারা যায়।

ঘটনার পর প্রতিবেশীদের সহযোগিতায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions