শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, সরকার চালক ও তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করেছে। এর ফলে প্রায় ৩০ লাখ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসেছে। আমরা সরকারকে বলতে চাই, অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিক নেতাদের পাশাপাশি অটোরিকশা চালকরাও অংশ নেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, আপনারা এসি গাড়িতে চড়ে এসির ঠান্ডা হাওয়া খাবেন আর গরিব রিকশাচালকদের পেটে লাথি মারবেন, এটা হতে পারে না। অটোরিকশা চলছে, চলবে। শ্রমিক ভাইয়েরা এই সিদ্ধান্ত মানে না, মানবে না।

শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণনেতা মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, যুবনেতা আমিরুল ইসলাম, শ্রমিক নেতা রাব্বনী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions