শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

পাঁচজনকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ল লরি,আহত তরুণের মৃত্যু, শিশু নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নগরীর পতেঙ্গার বিমানবন্দর সড়কের বাটারফ্লাই পার্ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারবাহী লরি পুকুরে পড়ে গেছে। এতে লরির ধাক্কায় পাঁচজন আহত হয়েছে। এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান সানি (১৯) নামে এক তরুণ মারা যান। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার এএসআই মো. সেলিম বলেন, নেভাল সড়ক দিয়ে এসে লরিটি প্রজাপতি পার্কের সামনের রাস্তা দিয়ে টানেল সড়কে যাচ্ছিল। বামে মোড় নেওয়ার সময় লরিটি সেখানে থাকা পাঁচ জনকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, স্থানীয় লোকজন আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এদের মধ্যে একজন মারা যায়। আরও চার জন হাসপাতালে ভর্তি আছে।

পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী জানান, ঘটনা শোনার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। একজন শিশু নিখোঁজ আছে বলে আমরা শুনেছি। পুকুরে প্রাথমিক তল্লাশি চালানো হয়েছে। কিছু পাওয়া যায়নি। লরিটি এখনো পুকুরে আছে। পুলিশের রেকার ভ্যান এসে লরিটি উপরে তুললে আমরা আবার তল্লাশি চালাব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions