শিরোনাম
সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৭৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই সিনিয়র মৎস্য বিভাগের অভিযানে কাপ্তাইয়ের কর্ণফুলি নদী হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টা ৪৫ মিনিট হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এর নেতৃত্বে উপজেলার কর্ণফুলি নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময় কাপ্তাই কর্ণফুলী নদীতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ও ২০ টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ-কেন্দ্র প্রধান মোঃ জসিম উদ্দিন সহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions