শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ফের ডেঙ্গু আতঙ্ক, এক দিনে ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত একদিনে আরো তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিন জনেই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।

এদিকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত সারা দেশে ২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি তথ্য জানিয়েছে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চিকিত্সাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হলো ১৩৬ জন। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৬৪ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭২ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বড়গুনা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়।

চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৯ দশমিক ৬ শতাংশ নারী ও ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে ৩৪ দশমিক ৩৫ শতাংশ ঢাকা মহানগর ও ৬৫ শতাংশ ঢাকার বাইরের।

২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর।
সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এরআগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions