শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

কাপ্তাই রাস্তার মাথায় অভিযানে অবৈধ ৪১ যান জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৭৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চট্টগ্রাম মহানগর চাদগাঁও থানাধীন মোহরা এলাকার কাপ্তাই রাস্তার মাথায় মঙ্গলবার ও আজ বুধবার বিশেষ অভিযানে অবৈধ, কাগজপত্রবিহীন ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ৪১ টি যানবাহন আটক করেছে ট্রাফিক উত্তর বিভাগ।

অভিযানে মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ২৬ টি গ্রাম সিএনজি, ১০ টি ব্যাটারি চালিত রিক্সা,০২ টি অটো টেম্পু ০২ টি হিউম্যান হলার ও ০১ টি কাভার্ড ভ্যান আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয় এবং বিভিন্ন অপরাধের কারণে ০৬ জন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে জরিমানা কর হয়।

অভিযানের বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন টিআই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ। এ অভিযানে অংশ নেন সার্জেন্ট মোঃ সাদিকুর রহমান, সার্জেন্ট মোঃ শাহিন, সার্জেন্ট সজল ও ট্রাফিক সদস্যবৃন্দ।

অভিযানের বিষয়ে টিআই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা এবং সহকারী পুলিশ কমিশনার শরিফুল আলম স্যারের সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের অভিযান আমরা পরিচালনা করে থাকি। অবৈধ, ফিটনেসবিহীন ও রোড পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions