শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গু’লি করে হ’ত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৭৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রোহিঙ্গা মাঝি হলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৪৩)। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ মে) ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি ব্লক সংলগ্ন হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস। গতরাতে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডি ক্যাফ অফিসের পেছনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনার পর উখিয়া থানার উপ পরিদর্শক অরুপ তালুকদার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions