শিরোনাম
কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৪ আসামি রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩২৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কেএনএফের সহযোগী সন্দেহে গ্রেপ্তার করা তিনজনের ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা এক জিপচালকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ মে) দুপুর ১টায় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের বান্দরবান জেলা কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পরে তদন্তের অগ্রগতির জন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় থানচি থানায় করা দুই নম্বর মামলায় টাইসন বম ও ভান লিয়ান বমের দুদিন এবং তিন নম্বর মামলায় আরও দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে থানচি থানার তিন নম্বর মামলায় গ্রেপ্তার করা ভান লাল বয় বমের দুদিন এবং জিপচালক কপিল উদ্দিন সাগরের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর আগের রাতে রুমার সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ এবং পুলিশ ও আনসারদের অস্ত্র ও গুলি লুট করা হয়।

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। চলমান এ অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৮৫ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions