শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের জন্য ৯শ ৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে: জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেছেন, কাপ্তাই হ্রদে দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করা করার জন্য ৯শ ৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।

রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছের পোনা অবমুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না। এইজন্য বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, খেলাধুলার মানোন্নয়নে এখানে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন ৪০ একর জায়গা সন্ধান করার জন্য। জায়গার সন্ধান পেলে কার্যক্রম শুরু করা হবে।

সভায় স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions