শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৩০ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারে টেকনাফের আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় একটি সালিশ বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি, ডি ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫-৬ দুষ্কৃতকারী তার গতিরোধ করে। পরে তারা মোহাম্মদ আলমকে তুলে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions