শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটিতে নর সুন্দরকে মারধর করে টাকা লুট, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের একটি সেলুন দোকানে ভাঙচুর ও নর সুন্দরকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।

শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- আব্দুল শুক্কুর (৪০) ও আলমগীর (৪০)। তারা দুজন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা। হামলার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ মে) ওয়াগ্গার শীলছড়ি এলাকায় তরুণ চন্দ্র মজুমদারের দোকানে।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শীলছড়ি এলাকার সেলুন দোকানকার তরুণ চন্দ্র মজুমদারের দোকানে দুই আসামি ভাঙচুর চালায়। এসময় নর সুন্দর তরুণ মজুমদারকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

দোকানের টাকা লুট ও চুল কাটার মেশিন ছিনিয়ে নিয়ে যায় দুই আসামি। এ ঘটনার ভুক্তভোগী নর সুন্দর তরুণ মুজমদার বাদী হয়ে শুক্রবার (১০ মে) কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে থানা পুলিশ শীলছড়ি থেকে গ্রেপ্তার করেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions