শিরোনাম
হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি–পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির ধাক্কায় আহত ৬ রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের

রাঙ্গামাটিতে ডিবি’র অভিযানে ৫২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-২

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিদেশী মদের চালানসহ দুই মদ ব্যবসায়িকে গ্রেফতার করেছে রাঙ্গামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল মদ জব্দ করার পাশাপাশি মাদক ব্যবসায়ি সাধন মনি চাকমা(৪২) ও কাজল পাল(৪০)কে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ মে ২০২৪ খ্রি:) জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি টিম বিশেষ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করাকালে অভিযান পরিচালনাকারী দল মানিকছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশী মদের চালান রাঙ্গামাটিতে আসতেছে মর্মে গোপন সংবাদ পায়।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে উক্ত ঘটনাস্থল মানিকছড়িতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে সাপছড়ি ইউপিস্থ ০২নং ওয়ার্ড এর মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২(বায়ান্ন) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ সাধনমনি চাকমা(৪২), ও কাজল পাল(৪০) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions