শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে ঝুলন্ত ব্রিজ নির্মাণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৮৫ দেখা হয়েছে

খাগড়াছড়ির:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদানসহ মোহাম্মদপুর বড়ঝলা এলাকায় তিন হাজার লোকের যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে জোনের উদ্যোগে নির্মিত একটি কাঠের অস্থায়ী ব্রিজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ব্রিজের উদ্বোধন করেন।

এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া জোনের আওতাধীন শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকায় অসহায় দরিদ্র ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, পরশুরাম ঘাট আর্মি ক্যাম্প এলাকায় ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। এদিকে মাটিরাঙ্গা থিয়েটারের উদ্বোধন করেন জোন অধিনায়ক কামরুল হাসান। এসময় মাটিরাঙ্গা থিয়েটারকে প্রায় দুই লাখ টাকার বাদ্যযন্ত্র উপহার দেন তিনি।

মন্দির সংস্কারে আর্থিক অনুদান, এলাকার উন্নয়নে মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, এলাকার উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions