শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

বিরোধী দলহীন উপজেলা নির্বাচনও বয়কট করেছে জনগণ : মান্না

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিরোধী দলহীন উপজেলা নির্বাচনও বয়কট করেছে জনগণ।

বুধবার (৮ মে) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা, প্রতিপক্ষের ওপর হামলা আরেকবার প্রমাণ করল অবৈধ-স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে। দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করেছে, একইভাবে উপজেলা নির্বাচনও বয়কট করেছে।

তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। এরপর ২০১৪ সাল থেকে পরপর তিনবার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এই সরকারকে বিদায় করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশে কোনো পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions