শিরোনাম
নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

খাগড়্ছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৪৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৮ মে) সকাল থেকে ২১টি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা। বিকেল ৪টা নাগাদ মোট ভোটার ৫৫ হাজার ৭৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩০ হাজার ৩৯৪ ভোট।

 

রাত সোয়া ৮টায় ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট।

 

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। তিনি পেয়েছেন ১০ হাজার ২২৩ ভোট। তার নিকটতম উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট।

 

অন্যদিকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি। তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট।

 

রাত সাড়ে ৮টায় বেসরকারি ফলাফল ঘোষণায় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions