শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

শাহরুখ নাকি সালমান, কার সঙ্গে ফিরবেন প্রীতি জিনতা?

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন শাহরুখ খান ও প্রীতি জিনতা। তবে শুধু শাহরুখের সঙ্গেই নন, সালমানের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমা। কিন্তু সময়ের আবর্তে হারিয়ে গেছেন এই নায়িকা। তবে এখনো পর্দায় উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন তার দুই নায়ক শাহরুখ খান ও সালমান খান।

বিরতি কাটিয়ে নতুন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী প্রীতি। পাশাপাশি আইপিএলে নিজের দল ‘পাঞ্জাব কিংস’কে সমর্থন করতেও বেশ কিছুটা সময় ব্যয় হচ্ছে অভিনেত্রীর। এর মাঝেই অনুরাগীদের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানাচ্ছে, ভক্তরা তার কাছে জানতে চেয়েছেন আবার যদি পর্দায় ফেরেন তিনি তাহলে কি শাহরুখ বা সালমানের বিপরীতে দেখা যাবে?

শাহরুখের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গে প্রীতি বলেন, ‘যখন আমরা খুব ভালো একটি চিত্রনাট্য পাব, যেখানে শুধু আমরা দুজনই অভিনয় করতে পারব, তখনই একসঙ্গে কাজ করব।
ততক্ষণ অপেক্ষা করতে হবে।’

প্রীতি ও শাহরুখ একসঙ্গে ‘কভি অলভিদা না কেহনা’, ‘বীর জারা’, ‘দিল সে’র মতো ছবিতে অভিনয় করেছেন। বলিউডের বাদশাহ সম্পর্কে অভিনেত্রী বলছেন, “শাহরুখ খুব প্রতিভাবান অভিনেতা। এ ছাড়াও সহ-অভিনেতা হিসেবে খুবই উদার ও রসিক।
‘দিল সে’ ছবির সময় ওর থেকে অনেক কিছু শিখেছি।”

অন্য এক অনুরাগী সালমানের প্রসঙ্গে প্রশ্ন করেন। জানতে চান, ‘পর্দায় আবার আপনাকে সালমান ভাইয়ের বিপরীতে দেখতে চাই। কোনো সম্ভাবনা আছে?’

প্রীতির উত্তর, ‘যদি চিত্রনাট্য ভালো হয়, সব সম্ভব।’

সালমানের সঙ্গে প্রীতির জুটি একসময় ভীষণভাবে চর্চিত ছিল।
অভিনেত্রী জানান, সালমানের বিপরীতে তাঁর প্রিয় ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’। এ ছাড়াও ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘জান-এ-মন’ ছবিতে দেখা গিয়েছিল প্রীতি-সালমান জুটিকে।

প্রসঙ্গত ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই ফের বলিউডে অভিনেত্রী হিসেবে ফিরতে চলেছেন প্রীতি জিনতা। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে প্রীতির বিপরীতে রয়েছেন অভিনেতা সানি দেওল। সম্প্রতি প্রীতি এই ছবির শুটিংয়ের কিছু দৃশ্য নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions