শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৬৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন ফেডারেশন।

শনিবার (৪ মে) বেলা ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়ার থেকে একটি মিছিল বের হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাছড়ির নিজ বাড়ি থেকে অপহরণ হন। দীর্ঘ বছর ধরে অপহরণ মামলার আসামিদের রক্ষা করার জন্য সম্প্রতি মামলাটি খারিজ করা দেওয়া হয়। ২৮ বছরেও মামলাটির কোনো বিচার পায়নি।

এতে আরও বক্তব্য দেন- হিল উইমেন ফেডারেশন সভাপতি নীতি শোভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, সাধারণ সম্পাদক রিতা চাকমা, এন্টি চাকমা।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions