শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

পাহাড়ি সড়ক থেকে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২০

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৭৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) পাকিস্তানি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। এ সময় এতে ৩৮ জনের মতো যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার দল পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ও মরদেহ চিলাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

দিয়ামের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ জিও নিউজকে বলেছেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। দুজনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে সেনা হেলিকপ্টারও অংশ নিয়েছিল। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন বলেও যোগ করেন ডিসি।

ফাইয়াজ আহমেদ বলেন, চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি বা বাঁক নেওয়ার সময় বাসটি এই দুর্ঘটনার শিকার হয়েছে।

বাস দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions